ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের এক শিশুকে...

 ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের এক শিশুকে...



৮ বছরের শিশুকে ধর্ষণ, গ্রাম্য চিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আফতাব নামে এক গ্রাম্য চিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।


ভুক্তভোগী শিশুর বাবা বলেন, শনিবার (৬ জুন) বিকেলে আমার মেয়ে তরিকুল ডাক্তারের কাছে ওষুধ আনতে গেলে এ ঘটনা ঘটে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।


স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী তার দাদির জন্য ওষুধ আনতে অভিযুক্ত তরিকুলের দোকানে যায়। সে সময় কেউ না থাকার সুযোগে তিনি মেয়েটিকে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা জানাজানির পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটকে রাখে। এ সময় এলাকাজুড়ে চরম উত্তেজনা দেখা দেয়। সংবাদ পেয়ে রাত সাড়ে ৯টার সময় কালীগঞ্জ থানার পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, সংবাদ পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


:


কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। আরও নিশ্চিত হওয়ার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

15s

⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments

Popular posts from this blog

ফাঁ'স হলো গো'পন তথ্য, গ্রে"ফতারের পর সোহেল স্বীকার করল। যে কারণে রামিসাকে

সেক্সের সময় স্তনের ভূমিকা: ইসলাম কী বলে? লেখাটি প্রত্যেকের পড়া উচিত

শেষ চিৎ'কার ছিল.😭 "একটা চিৎ'কার শুনেছিলাম রে ভাই...see more